দৌলতপুরে নদী ভাঙ্গন এলাকায় পরিদর্শন ও তারেক রহমানের ৩১ দফার লিপলেট বিতরণ
সাইদুর রহমান দৌলতপুর কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ৪ নং মরিচা ইউপির কোলদিয়াড় গ্রামের পদ্মা নদীর ভয়াবহ ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছেন উপজেলা বি,এনপির সভাপতি ও সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
সোমবার বিকেল ৪ টাই নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে বিভিন্ন জায়গায় গন সংযোগ ও তারেক রহমানের ৩২ দফা লিফলেট বিতরন করেন এবং ধানের শীষে ভোট চেয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বি,এনপির সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান বিল্লাল হোসেন, সাবেক চেয়ারম্যান ও শিক্ষক গোলাম মোস্তফা, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান মাহাবুল মন্ডল, মরিচা ইউপি বি,এনপির সহসভাপতি সাবেক মেম্বর হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, প্রভাসক বাবলু, হগোল বাড়িয়া ইউপির সাধারণ সম্পাদক সাবেক মেম্বর আমজাদ হোসেন, আলহাজ্ব আতর আলী ফরাজি, যুবদলের সভাপতি হামিদুল ইসলাম, সেচ্চাসেবক দলের সাধারণ সম্পাদক, রবিউল ইসলাম সহ দলের বিভিন্ন ফ্রন্ডের নেতৃীবৃন্দ উপস্থিত ছিলেন।














































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































